একাত্তর বাংলাঃ জম্মু কাশ্মীরের পুলওয়ামায় নিহত সেনাদের কফিন বহন করলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এবং জম্মু কাশ্মীর পুলিশের ভারপ্রাপ্ত প্রধান দিলবাগ সিং।
শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় পতাকার মোড়া কফিন কাঁধে তুলে নেন তিনি, কফিনের অন্যদিকে ছিলেন পুলিশের ডিরেক্টর জেনারেল, সঙ্গ দেন অন্যান্য কর্মকর্তারাও।
দুপুর ২টার দিকে শ্রীনগর পৌঁছান স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। সেখান থেকে বদগাঁও এ শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন তিনি।
এর আগে গত বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) পুলওয়ামায় জম্মু কাশ্মীর জাতীয় সড়কে ৩৫০ কেজি বোঝাই বিস্ফোরক নিয়ে সেনাবাহিনীর কনভয়ে ঢুকে হামলা চালায় জঙ্গিরা।

