একাত্তর বাংলাঃ বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সাহায্যে ২ কোটি ৪০ লাখ ইউরো অর্থ সহায়তার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) ইউরোপীয় কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। রোহিঙ্গাদের মানবিক সহায়তার অংশ হিসেবে এসব অর্থ বাংলাদেশকে দেয়া হবে বলে জানানো হয়।
একইদিন রোহিঙ্গাদের সাহায্যে বাংলাদেশকে ৬ কোটি মার্কিন ডলার অর্থ সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘের যৌথ সহায়তায় বাংলাদেশকে এ অর্থ দেয়া হবে।
২০১৭ সালের আগস্ট থেকে এখন পর্যন্ত মিয়ানমার সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে জীবন বাঁচাতে বাংলাদেশে পালিয়ে এসেছে ৯ লাখের বেশি রোহিঙ্গা।

