ভোরের কন্ঠঃ রাজনীতিতে মেধাবীদের আকৃষ্ট করতে আদর্শিক রাজনীতির প্রয়োজনীয়তার উপর গুরত্বারোপ করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।
বুধবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে সুরঞ্জিত সেন গুপ্তের স্মরণে এক সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সামছুদ্দিন আজাদের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদের পরিচালনায় সভায় স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীসহ অনেকে উপস্থিত ছিলেন।
এসময় বক্তরা বলেন, সুরঞ্জিত সেন গুপ্ত রাজনীতিতে নিজের জীবনকে উৎসর্গ করেছেন, তা চিরদিন অনুকরণীয় হয়ে থাকবে ।

