একাত্তর বাংলাঃ সুদানে প্রেসিডেন্ট ওমর আল বশিরের পতদ্যাগের দাবিতে রাজধানী খারতুমে বিক্ষোভ অব্যাহত রয়েছে।
মঙ্গলবার (৯ এপ্রিল) সাধারণ মানুষ বিক্ষোভে নামলে নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাস ছুঁড়লে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। সরকার বিরোধী সমাবেশ চলাকালে নিরাপত্তা বাহিনী গুলি চালায় বলে দাবি করে বিক্ষোভকারীরা।
গেল কয়েকদিন ধরে প্রেসিডেন্টের বশিরের পদত্যাগের পাশাপাশি সামরিক বাহিনীর হস্তক্ষেপ কামনায় বিক্ষোভ করে আসছে আন্দোলনকারীরা। চলমান আন্দোলনে এ পর্যন্ত বেশ কয়েকজন বিক্ষোভকারী পুলিশের গুলি নিহত হয়।

