একাত্তর বাংলাঃ বর্তমান সরকার প্রতিবন্ধী বান্ধব সরকার। সরকার প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছে। তাই দেশ এগিয়ে যাচ্ছে।
গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুরে আর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় পরিদর্শন ও একাডেমিক ভবন উদ্বোধন কালে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মতিন।
মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের সভাপতি রেজওয়ান আহম্মেদের সভাপতিত্বে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলী আকবর মিয়া ও রামচন্দ্রপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমুখ।
জেলা প্রশাসক আরো বলেন, সরকারের বিভিন্ন নির্দেশনা মোতাবেক এগিয়ে যাচ্ছে দেশ। অটিস্টিক বাচ্চারা খুবই মেধাবী হয়। তাই প্রতিবন্ধীদের পাশে সরকার আছে।
অত্র প্রতিষ্ঠানে ২০ জন প্রতিবন্ধীকে ভাতা প্রদান ও যাদের ঘর নেই তাদের ঘর দেয়াসহ সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন জেলা প্রশাসক।

