একাত্তর বাংলাঃ সিরিয়ার পূর্ব ঘৌটায় সরকারি বাহিনীর অব্যাহত বিমান হামলায় নিহতের সংখ্যা ১শ’ ছাড়িয়েছে। সোমবার বিদ্রোহী অধ্যুষিত এলাকায় গোলা বর্ষণের পর মঙ্গলবার সকালেও হামলা চালানো হয় বলে জানিয়েছেন মানবাধিকার কর্মীরা।
দুই দিনে সেনাবাহিনীর হামলায় ২০ শিশুসহ ১শ’ ২৭ জনের মৃত্যুর খবর জানায় ব্রিটেন ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। এ অভিযানে আহত হয় ৩ শতাধিক।
অবরুদ্ধ ওই এলাকাটিতে বেশ কয়েকদিন ধরেই বিমান থেকে রকেট হামলার পাশাপাশি গোলা বর্ষণ করে আসছে সরকারি বাহিনী। সেই সঙ্গে, এলাকাটিতে বিদ্রোহীদের বিরুদ্ধে সিরীয় সেনারা স্থল অভিযানেরও প্রস্তুতি নিচ্ছে।
এদিকে, পূর্ব ঘৌটার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে উল্লেখ করে, দ্রুত সেখানে বিমান হামলা বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

