শেরপুর প্রতিনিধিঃ শ্রীবরদীতে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাদ্য তৈরি করার অপরাধে দুই রেস্টুরেন্ট মালিককে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার সকালে শ্রীবরদীর পশ্চিম বাজার এলাকায় ওই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেঁজুতি ধর। জরিমানাকৃত রেস্টুরেন্ট দুইটি হলো সাবরিনা হোটেল ও লাখো হোটেল এন্ড রেস্টুরেন্ট।
অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য তৈরি করায় প্রতিটি রেস্টুরেন্টে দুই হাজার করে চার হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে সেঁজুতি ধর বলেন, এই জরিমানা শুধু মাত্র সর্তকের জন্য করা হলো, খাদ্য তৈরি ও পরিবেশের পরিবেশ উন্নত করা না হলে ভবিষ্যতে জেল ও জরিমানা উভয় করা হবে।
এছাড়াও নিষিদ্ধ গাইড বই বিক্রি না করার জন্য স্থানীয় লাইব্রেরী মালিকদের সর্তক করে দেন উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর।

