সুমন ভৌমিকঃ ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ গত ২৪ ঘন্টায় নিয়মিত অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্তসহ বিভিন্ন অপরাধে মোট ৮ জনকে আটক করে।
জানা যায়, ময়মনসিংহ কোতোয়ালী থানা পুলিশ ২৬ অক্টেবর নিয়মিত অভিযান পরিচালনা করে গত ২৪ ঘন্টায় গ্রেফতারী পরোয়ানা, সাজাপ্রাপ্ত ও মাদক মামলার আসামীসহ সর্বমোট ৮ জনকে গ্রেফতার করা হয়।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা’র ইনচার্জ মোঃ শাহ কামাল আকন্দ (পিপি-বার) জানান, ময়মনসিংহের সুযোগ্য পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান (পিপিএম-সেবা) এর নির্দেশে মহানগর ও সদর এলাকায় আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। কোতোয়ালী থানা এলাকা মাদক মুক্ত করতে বিশেষ অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসাবে গত ২৪ ঘন্টায় অভিযান পরিচালনা করে গ্রেফতারী পরোয়ানা আসামী ২ জন, সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানা আসামী ১ জন ও মাদক মামলায় ২ জনসহ সর্বমোট ৮ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামীরা হলো, সিআর সাজা গ্রেফতারী পরোয়ানায়াভুক্ত আসামী মোঃ নয়ন মিয়া, জিআর গ্রেফতারী পরোয়ানায়াভুক্ত আসামী মোছাঃ মালেকা খাতুন, সিআর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী রাহাত আহমেদ, মাদক মামলায় ২ জন আসামী মোঃ রেজাউল ও সাজ্জাদ হোসেন সজিব সহ অন্যান্য মামলায় সর্বমোট ৮ জন আসামী। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

