সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন উপলক্ষে সরিষাবাড়ী উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে ৯ ডিসেম্বর সোমবার সকালে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রথমে জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় কর্মসূচি। পরে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ প্রাঙ্গণে সরকারি সকল কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সততা সংঘের সদস্যবৃন্দ, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ ও সুধীজনসহ কয়েক হাজার মানুষের উপস্থিতিতে বিশাল এক মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর সাধারণ সম্পাদক মোঃ আন্নু মিঞার পরিচালনায় দুপ্রক এর সভাপতি মোঃ বাহাদুর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাজেদুর রহমান, জেলা আ’লীগের উপ-দপ্তর সম্পাদক মোঃ জহুরুল ইসলাম মানিক, দুপ্রক এর সহ-সভাপতি মোঃ আবুল হোসেন সরকার। বক্তৃতাকালে বক্তারা দুর্নীতির বিভিন্ন বিষয় তুলে ধরেন। দুর্নীতিমুক্ত ব্যক্তি, দুর্নীতিমুক্ত সমাজ, দুর্নীতিমুক্ত সরকারি বিভিন্ন দপ্তর, দুর্নীতিমুক্ত দেশ গড়ার লক্ষ্যে বক্তারা কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মোঃ খোরশেদুল আলম, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ মাহবুবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবীর, কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোজাম্মেল হক, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল হালিমসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মনেশ্বর সাহা, সদস্য ওয়াজেদা পারভীন, ডা: রফিকুল ইসলাম, বাদশা ভূঁইয়া, আইরিন লাকী উপস্থিত ছিলেন।
সরিষাবাড়ী সালেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়, সরিষাবাড়ী মাহমুদা সালাম মহিলা কলেজ, সরিষাবাড়ী রিয়াজ উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয়, চিলড্রেন্স হোম পাবলিক স্কুল সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের সততা সংঘের সদস্যরা উপস্থিত ছিল।

