সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে গতকাল মঙ্গলবার সকালে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে দুর্নীতি বিরোধী মানববন্ধন এবং মতবিনিময় সভা করা হয়েছে।
২৬ মার্চ হতে ০১ এপ্রিল পর্যন্ত দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালন উপলক্ষে সরিষাবাড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে ঢাকা-সরিষাবাড়ী প্রধান সড়কে সরিষাবাড়ী হাসপাতাল থেকে শুরু করে মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গণ হয়ে রেলওয়ে ষ্টেশন পর্যন্ত দুর্নীতি বিরোধী এক বিশাল মানববন্ধন করা হয়েছে। পরে বিকেলে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের নিয়ে দুর্নীতি বিরোধী এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ ফিরোজ আল মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদক সমন্বিত জেলা কার্যালয় টাঙ্গাইলের উপ-পরিচালক রেভা হালদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদক সমন্বিত জেলা কার্যালয় টাঙ্গাইলের সহকারী উপ-পরিচালক নূরে আলম সিদ্দিক, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক জহুরুল ইসলাম মানিক, যুব উন্নয়ন অফিসার মোঃ মাহবুবুর রহমান। সভায় সরকারি কর্মকর্তাবৃন্দ দুর্নীতি বিরোধী বক্তব্যে অফিসের বিভিন্ন কাজের দুর্নীতি অনিয়মের বিষয় তুলে ধরে নিজেরা দুর্নীতিমুক্ত থাকার প্রত্যাশা ব্যক্ত করেন। মানববন্ধন ও মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোফাজ্জল হোসেন, প্রথম আলোর প্রতিনিধি শফিকুল ইসলাম, সমকালের প্রতিনিধি সোলায়মান হোসেন হরেক, সকালের খবরের মমিনুল ইসলাম কিসমত, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ বাহাদুর আলী, সহ-সভাপতি আবুল হোসেন সরকার, মনেশ্বর সাহা, সাধারণ সম্পাদক মোঃ আন্নু মিঞা, সদস্য আবুল হোসেন, ওয়াজেদা পারভীন, ডাঃ রফিকুল ইসলাম, ডাঃ মোঃ বাদশা ভূঁইয়া, আইরিন লাকী প্রমুখ।

