সরিষাবাড়ীতে তথ্য প্রতিমন্ত্রীর নির্দেশে জীবানুনাশক পানি ছিটানো হয়েছে

Date:

রবিউল ইসলাম, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:

তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মোঃ মুরাদ হাসান এমপি’র নির্দেশে শুক্রবার বিকেলে জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার শিমলাবাজার এলাকায় জীবানুনাশক পানি ছিটানো হয়। করোনা ভাইরাস সংক্রমণ রোধে ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ব্লিচিং পাউডার মিশ্রিত এ জীবানুনাশক পানি ছিটানো হয়েছে।

তথ্য প্রতিমন্ত্রীর প্রতিনিধি ও যুবলীগ নেতা মোঃ সাখাওয়াত আলম মুকুলের নেতৃত্বে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। এসময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও সাখাওয়াত আলম মুকুল পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে জনসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ, বিভিন্ন স্থানে জীবাণু নাশক স্প্রে করন, শহরের গুরুত্বপূর্ণ স্থানে হাত ধোয়ার ব্যবস্থা করন, মাস্ক বিতরনের ব্যবস্থা করেন। সেই সাথে উপজেলাবাসীকে তাদের নিজেদের বাড়ি-ঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও রাস্তা-ঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বলেন।

বিশ্বের বিভিন্ন দেশ থেকে সরিষাবাড়ীতে আসা বিদেশ ফেরত কোন ব্যক্তি হোম কোয়ারেন্টাইনে থাকার বিষয়ে নিয়মিত খোঁজখবর নিচ্ছেন তথ্য প্রতিমন্ত্রীর প্রতিনিধি ও যুবলীগ নেতা মোঃ সাখাওয়াত আলম মুকুল। করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলার বিভিন্ন স্থানে সকলপ্রকার হাট, আবাসিক হোটেল, শপিংমল, বাণিজ্য কেন্দ্র, রেষ্টুরেন্ট, বিনোদন কেন্দ্র, সামাজিক অনুষ্ঠান, ধর্মীয় সমাবেশ, ভ্রাম্যমান ফাস্ট ফুড, সেলুন এবং চা এর দোকানের আড্ডাসহ জনসমাগম হয় এমন সকল কিছু পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ রাখার বিষয়েও নজরদারী রাখছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান