সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মোঃ মুরাদ হাসান, এমপি’র নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগ সরিষাবাড়ী উপজেলা শাখার সংগ্রামী সভাপতি এ.কে.এম আশরাফুল ইসলামের উদ্যোগে মঙ্গলবার (২৮ এপ্রিল) ডোয়াইল ইউনিয়নের বালিয়া গ্রামে হতদরিদ্র কৃষক রফিকুল ইসলামের ১৫ শতাংশ জমির ধান ও আঃ খালেকের ২৫ শতাংশ জমির ধান কেটে দিয়েছে যুবলীগের নেতাকর্মীরা। উপজেলা যুবলীগের সহ-সম্পাদক মিজান, মিনহাজ, ডোয়াইল ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি বায়েজিদ বিকাশ সহ ১৫/২০ জন নেতাকর্মী এ কাজে অংশ নেয়।
উপজেলা যুবলীগের সভাপতি এ.কে.এম আশরাফুল ইসলাম বলেন, তথ্য প্রতিমন্ত্রী মহোদয়ের নির্দেশে কৃষকের ঘরে ধান না উঠা পর্যন্ত যুবলীগ মাঠে থাকবে ইনশাআল্লাহ।
ডোয়াইল ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি বায়েজিদ বিকাশ বলেন, মন্ত্রী মহোদয়ের নির্দেশনায় যুবলীগের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আমরা ওয়ার্ড যুবলীগ আছি ছিলাম থাকবো ইনশাআল্লাহ। দুর্যেোগময় এ পরিস্থিতিতে উপজেলা যুবলীগের পাশাপাশি আমরা ওয়ার্ড যুবলীগ সর্বদা যেকোন কাজের জন্য প্রস্তুত রয়েছি।

