রেজাউল করিম, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে বাংলাদেশ অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটি সরিষাবাড়ী উপজেলা শাখার প্রধান কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৫ (এপ্রিল) সোমবার সন্ধ্যা ৬ ঘটিকায় পৌর এলাকার বাসস্ট্যান্ড সংলগ্ন মকবুল হোসেন মার্কেটে এ উদ্বোধন ও আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটি সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার ছামান আলীর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১৪১ জামালপুর-৪ সরিষাবাড়ী আসনের সংসদ সদস্য আলহাজ্ব প্রিন্সিপাল মোঃ আঃ রশিদ।
এতে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ সরিষাবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড. মোঃ হারুন -অর রশিদ, বাংলাদেশ আওয়ামী লীগ সরিষাবাড়ী উপজেলা শাখার সহ-সভাপতি আব্দুল গণি, বাংলাদেশ আওয়ামী লীগ সরিষাবাড়ী পৌর শাখার সভাপতি অধ্যাপক মোঃ মিজানুর রহমান মিজান, জাতীয় শ্রমিক লীগ সরিষাবাড়ী আঞ্চলিক শাখার সভাপতি মোয়াজ্জেম হোসেন সহ প্রমুখ।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন বাংলাদেশ অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটি সরিষাবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ সুলতান মাহমুদ।

