বকশীগঞ্জে বিয়ের দাবিতে এক সন্তানের জননীর আত্মহত্যার চেষ্টা

Date:

বকশীগঞ্জে বিয়ের দাবিতে এক সন্তানের জননীর আত্মহত্যার চেষ্টা

মতিন রহমান,বকশীগঞ্জ (জামালপুর)প্রতিনিধি।

জামালপুরের বকশীগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের ওপর অভিমান করে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে এক সন্তানের জননী।

প্রেমিক সোলাইমান হক বকশীগঞ্জ উপজেলার কামালপুর ইউনিয়নের মির্ধাপাড়া চৌরাস্তা এলাকার আলী আকবরের ছেলে।

মঙ্গলবার(১৬ এপ্রিল) বিকালে উপজেলার কামালপুর ইউনিয়নের মির্ধাপাড়া চৌরাস্তা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। অসুস্থ অবস্থায় বাড়ি থেকে উদ্ধার করে প্রথমে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। কিন্তু অবস্থার অবনতি হলে কর্তব্যরত ডাক্তার তাকে শেরপুর হাসপাতালে পাঠায়।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বে তার বিয়ে হয়েছিল। তার ঘরে একটি ছেলে সন্তান রয়েছে। চার বছর আগে স্বামীর সঙ্গে তার সংসার ভেঙে যায়।এর পর থেকে তিনি বাবার বাড়িতেই সন্তান নিয়ে বসবাস করছেন। সংসার ভাঙার পরেই একই এলাকার আলী আকবরের ছেলে সোলাইমান হকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সূত্র ধরে যুবক সোলাইমান তার সঙ্গে প্রায় সময় দেখা করতেন।এসময় বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হন। শারীরিক সম্পর্কের পরই সোলাইমান বিয়ের প্রতিশ্রুতি থেকে সরে দাঁড়ান। তাকে বিয়ের জন্য চাপ দিলে তালবাহানা শুরু করেন।মোবাইল নম্বর ব্লক করে দেন। পরে তিনি নিরুপায় হয়ে গত ১৪ এপ্রিল রোববার বিয়ের দাবি নিয়ে প্রেমিকের বাড়িতে অবস্থান নেন। সেই সময় ছেলের অভিভাবকরা ও স্থানীয়রা বিয়ের আশ্বাস দিয়ে মেয়েটিকে তার বাড়িতে পাঠিয়ে দেন।দুই দিন পার হয়ে গেলেও বিয়ের কোন আলোচনা না হওয়ায় মেয়েটি আত্মহত্যার চেষ্টা করে।

এই বিষয়ে জানতে ধানুয়া কামালপুর ইউপি চেয়ারম‌্যান মশিউর রহমান লাখপতিকে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।

বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল আহাদ খাঁন জানান,এই বিষয়ে এখনো কিছু জানিনা। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান