একাত্তর বাংলাঃ সারাদেশে যখন কোটা সংস্কার আন্দোলন চলছে তখন এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ছাত্রলীগের সভাপতি সাইফুর রহামন সোহাগ এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন।
তারা জানিয়েছেন, সরকারি চাকরিতে আর কোটা থাকছে না। এখন থেকে শতভাগ মেধার ভিত্তিতেই নিয়োগ হবে। মাননীয় প্রধানমন্ত্রী তাদের সঙ্গে বৈঠকে বিষয়টি জানিয়েছেন বলে স্ট্যাটাসে উল্লেখ করেন তারা।
ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ লেখেন, ‘বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যা বলেন তা করেন। বিগত দিনে কোটা পদ্ধতি সংস্কার নিয়ে চলমান আন্দোলনের প্রেক্ষিতে ছাত্র সমাজের পক্ষ থেকে আজ সকালে আমরা (সভাপতি, সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ) মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করি।
তিনি বলেন, ‘সরকারি চাকরিতে কোনো কোটা পদ্ধতি থাকবে না’। মাননীয় প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে ছাত্রসমাজ সাধুবাদ জানায়। অশেষ কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’
আর সাধারণ সম্পাদক জাকির হোসেন তার ফেসবুকে লেখেন, সরকারী চাকুরীতে কোন কোটা থাকবে না।
দেশরত্ন শেখ হাসিনা….. বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যা বলেন তা করেন। বিগত দিনে কোটা পদ্ধতি সংস্কার নিয়ে চলমান আন্দোলনের প্রেক্ষিতে ছাত্র সমাজের পক্ষ থেকে আজ সকালে আমরা (সভাপতি, সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ) মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সাথে সাক্ষাত করি।
তিনি বলেন ‘সরকারি চাকুরীতে কোন কোটা পদ্ধতি থাকবেনা’। মাননীয় প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে ছাত্রসমাজ সাধুবাদ জানায়। অশেষ কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’
ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ গণমাধ্যমকে জানিয়েছেন, বুধবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের (সাধারণ সম্পাদক জাকির হোসাইন এবং তার) বৈঠক হয়। এসময় প্রধানমন্ত্রী তাদের জানান, সরকারি চাকরিতে কোনও ধরনের কোটা থাকবে না। প্রধানমন্ত্রী আজ বিকেলে সংসদে এ বিষয়ে বিস্তারিত জানাবেন বলেও জানান ছাত্রলীগ সভাপতি।

