বেঃ বিশ্ববিদ্যালয়ে ভ্যাট আরোপের পরিকল্পনা নেই : প্রধানমন্ত্রী

Date:

একাত্তর বাংলাঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ শিক্ষার ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) আরোপের কোন পরিকল্পনা সরকারের নেই।

মঙ্গলবার শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠকে সভাপতিত্বকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

একনেক বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে পরিকল্পনা মন্ত্রী এ এইচ এম মুস্তফা কামাল বলেন, এ বিষয়টি সুস্পষ্ট করে প্রধানমন্ত্রী বলেছেন যে, শিক্ষা খাতের আরো বিকাশ ও জোরদারের এ ধরনের (বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ওপর ভ্যাট আরোপ) পদক্ষেপের কোন প্রয়োজন নেই। এ ধরণের কোন পদক্ষেপ নেয়া হবে না।

তিনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ভ্যাট আরোপে পদক্ষেপ নেয়ার ব্যাপারে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের মন্তব্যের প্রেক্ষিতে একনেক বৈঠক শেষে প্রধানমন্ত্রী একথা বলেন।

এর আগে সোমবার রাতে অর্থমন্ত্রী প্রাকবাজেট বৈঠকের পরে সাংবাদিকদের বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় মালিকদের কাছ থেকে সরকার ভ্যাট আদায় করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান