একাত্তর বাংলাঃ ডাকাতির প্রস্তুতির সময় রাজধানীর উত্তরার দিয়াবাড়ি থেকে সংঘবদ্ধ ডাকাত চক্রের মূল হোতাসহ ৯ সদস্যকে আটক করেছে র্যাব।
রোববার (৩ মার্চ) রাতে আগ্নেয়াস্ত্র ও ডাকাতির নানা সরঞ্জামসহ তাদের হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত সবাই ডাকাতির সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব আরো জানায়, দিয়াবাড়ির প্রাকৃতিক পরিবেশে ঘুরতে যাওয়া মানুষদের টার্গেট করে রাতের আঁধারে ডাকাতি করতো দলটি।
দলের মূল হোতা স্বাধীনসহ অন্যান্যরা ইয়াবা সেবনকারী ও ইয়াবার টাকা যোগাড়ের উদ্দেশ্যই তারা ডাকাতি করতো বলে জানিয়েছে র্যাব।
এ সময় র্যাব জানান, আটককৃতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, কার্তুজসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম এবং তাদের ব্যবহৃত কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

