একাত্তর বাংলাঃ নিয়ম লঙ্ঘনের অভিযোগে কানাডার সরকার, দেশটির সীমান্ত সংস্থা ও পুলিশ বাহিনীর বিরুদ্ধে মামলা করতে যাচ্ছেন কানাডায় গ্রেফতার হওয়া চীনের মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ের প্রধান অর্থ কর্মকর্তা মেং ওয়ানঝৌ।
নাগরিক অধিকার ক্ষুণ্ণ করার অভিযোগে ইতোমধ্যে ব্রিটিশ কলম্বিয়া সুপ্রিম কোর্টে একটি নোটিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী।
তার আইনজীবী বলেন, ওয়ানঝৌকে গ্রেফতার দেখানোর আগেই তাকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি তাকে তল্লাশি করা হয়।
যুক্তরাষ্ট্রের অনুরোধে গত বছরের ডিসেম্বরে ভ্যানকুভার থেকে ওয়ানঝৌকে গ্রেফতার করে কানাডীয় কর্তৃপক্ষ। পরবর্তীতে তার বিরুদ্ধে ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ আনা হয়।
যদিও যুক্তরাষ্ট্রের এ অভিযোগ অস্বীকার করেছেন টেক জায়ান্ট প্রতিষ্ঠানটির প্রধান অর্থ কর্মকর্তা।

