একাত্তর বাংলাঃ লালমনিরহাটে ষষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, হাতিবান্ধা উপজেলার ওই শিক্ষার্থী বাড়ির পাশে মুদির দোকানে যাচ্ছিল। এসময় একই এলাকার বখাটে জাহিদুল ও তার খালতো ভাই আয়নাল মেয়েটিকে নির্জন স্থানে নিয়ে গিয়ে গণধর্ষণ করে পালিয়ে যায়।
পরে মেয়েটির স্বজন ও এলাকাবাসী আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় নির্যাতিতার স্বজনরা বাদী হয়ে দুইজনকে আসামি কোরে হাতীবান্ধা থানায় মামলা করেন।
এরপরেই পুলিশ অভিযান চালিয়ে মূল অভিযুক্ত জাহিদুলকে গ্রেফতার করে পুলিশ। অপরজনকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানায় পুলিশ।

