একাত্তর বাংলাঃ পটুয়াখালীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলন। বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এ সম্মেলনের উদ্বোধন করেন বাংলা একাডেমির মহাপরিচালক কাবি হাবীবুল্লাহ সিরাজী।
এতে অংশ নেন বরিশাল বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস, জেলা প্রশাসক মো. মহিউল ইসলাম চৌধুরী, পটুয়াখালী সরকারি কলেজের উপধ্যাক্ষ প্রফেসর মুহাম্মদ শাহ আলমগীরসহ স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। এর আগে জেলা শিল্পকলা একাডেমি থেকে একটি র্যালি বের হয়।
র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সম্মেলন চলবে আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

