দুর্গাপুর, নেত্রকোনা, প্রতিনিধিঃ নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বোরো ফসলের মাঠ থেকে কৃষকদের শ্যালোমেশিন চুরি হওয়ার খবর পাওয়া গেছে।
এ উপলক্ষে বুধবার সরেজমিনে গিয়ে দেখাগেছে, উপজেলার কাকৈরগড়া ইউনিয়নে কৈলাটি গ্রামে চলতি আবাদকৃত বোরে ফসলের মাঠ থেকে ৭টি শ্যালোমেশিন চুরি হয়ে যায়।
চুরি যাওয়া মেশিনের মালিক সাধারণ কৃষক অরুন পাল, মনোরঞ্জন শীল, আতাউর রহমান, রাধারমন পাল, দুর্গা চরন পাল সাংবাদিকদের জানান, পর পর দুটি বন্যায় আমাদের এলাকার আবাদি ফসল নষ্ট হয়ে যায়।
বর্তমান ভরসা ছিল এই বোরো ফসল। তাহাও মেশিন চুরি যাওয়ার কারনে মাঠ শুকিয়ে বোরো আবাদ নষ্ট হতে বসেছে।
এ ব্যপারে উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছেন ভুক্তভুগি সাধরণ কৃষকগন।

