“ভূট্টা ক্ষেত থেকে নবজাতকের লাশ উদ্ধার”

Date:

কাজী শাহ্ আলম, লালমনিরহাট: লালমনিরহাট জেলার সদর উপজেলার তিস্তা সড়ক সেতু এলাকার একটি ভূট্টা ক্ষেত থেকে একটি নবজাতক শিশুর (১দিন বয়সের ছেলে) লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।

বুধবার (২১-মার্চ) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের রংপুর-কুড়িগ্রাম জাতীয় মহাসড়কের তিস্তা নামকস্থানে একটি ভূট্টা ক্ষেত থেকে এ নবজাতক শিশুর লাশ উদ্ধার করা হয়।

লালমনিরহাট সদর থানার এ.এস.আই রিয়াজুল ইসলাম বলেন, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় কৃষক সৈয়দ আলীর ভূট্টা ক্ষেত থেকে উদ্ধার করা হয়।

এ সময় শিশুর লাশটি একটি লাল রঙের কম্বল ও মিষ্টি রঙের একটি ওড়না দিয়ে মোড়ানো ছিল।

এছাড়া লাশটির পাশে থেকে একটি ভিজিডিং কার্ড উদ্ধার করা হয়। ওই কার্ডের একপাশে ‘আইডিয়াল ক্লিনিক এন্ড ডায়াগনোষ্টিক সেন্টার, সদর হাসপাতাল রোড, কুড়িগ্রাম লেখা ছিল। ভিজিডিং কার্ডের অপরপাশে ওই ক্লিনিকের অভ্যার্থনাকর্মী (রিসিভশনিষ্ট) বিলকিস, বক্সীগঞ্জ লেখা ছিল।’

লালমনিরহাট সদর থানার ওসি মাহফুজ আলম বলেন, ‘বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে সদর হাসপাতাল মর্গে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।’

এদিকে, গত ১৮ মার্চ লালমনিরহাটের আদিতমারী উপজেলার শহরের কৃষি ব্যাংকের বিপরীত দিকের খোলা জায়গায় অজ্ঞাত একটি শিশুর লাশ উদ্ধার করে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান