ভোরের কন্ঠঃ ফেনীতে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী ধর্ষণের অভিযোগ উঠেছে। শিশুটি অন্তঃসত্ত্বা হবার পর প্রধান শিক্ষকের বিরুদ্ধে এই অভিযোগ ওঠে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, কিছুদিন ধরে নির্যাতিতা শিশুটি অসুস্থ থাকায়, গ্রাম ডাক্তারের মাধ্যমে চিকিৎসা দেয়া হয়। পরে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলে পরীক্ষা-নিরীক্ষায় অন্তঃসত্ত্বা হবার বিষয়টি ধরা পরে।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম তাকে ধর্ষণ করেছে বলে জানায় শিশুটি।
এ ঘটনায় নির্যাতিতার বড় বোন থানায় মামলা করলে, অভিযুক্ত প্রধান শিক্ষককে গ্রেফতার করে পুলিশ।

