অনলাইন ডেস্ক :প্রাইমারি স্কুলে যাওয়া শিশুর স্মার্টফোন কিনে না দেওয়ার জন্য অভিভাবকদের আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের শিক্ষা মন্ত্রী নর্মা ফলি।
ফলির এই প্রস্তাবনায় অনুমোদন দিয়েছে যুক্তরাজ্যের মন্ত্রীসভা।
এরইমধ্যে অনলাইনেও এসেছে নতুন এই নির্দেশনা, যা যুক্তরাজ্যের সকল প্রাইমারি স্কুলেও পাঠানো হবে।
ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট তাদের প্রতিবেদনে লিখেছে, এই নির্দেশনার লক্ষ্য হল, যে সকল অভিভাবক প্রাইমারি স্কুল শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহার বন্ধ করতে সম্মিলিতভাবে উদ্যোগ নিতে চান, তাদের সমর্থন দেওয়া।
এর আগে শিশুদের স্মার্টফোন কিনে না দেওয়ার উদ্দেশ্যে এমনই এক প্রকল্প বাস্তবায়নে একমত হয়েছেন আয়ারল্যান্ডের কো উইকলো অঞ্চলের উপকুলীয় শহর গ্রেস্টোনসের আট স্কুলের অভিভাবকরা, যার ভিত্তিতে এই নির্দেশনা এল।
ফলি’র এই পরিকল্পনার পেছনে প্রভাবক হিসেবে কাজ করেছে শিশুদের স্মার্টফোনে সম্ভাব্য সাইবার বুলিয়িং, সহিংসতা ও যৌনতার মতো ক্ষতিকারক কনটেন্ট দেখার শঙ্কা।
ফলি বলেন, স্মার্টফোন কেনার নিশ্চিত সুবিধা থাকলেও শিশুদের ওপর এর সম্ভাব্য ঝুঁকিগুলোও ঠেকানো দরকার।

