কবি মোঃ সেলিম হোসেন
জানার পরে মানা হলেসে
টাই হলো শিক্ষা,
শিক্ষা নিয়ে মানব সেবায়
আসে মনে দীক্ষা।
নিয়মনীতি শ্রদ্ধা ভক্তি
যতোই থাকুক জানা,
সেই মোতাবেক চলতে যদি
অন্তরে দেয় মানা।
তবে সে জ্ঞান নয়তো শিক্ষা
নাই যে তাতে আলো,
এমন জ্ঞানীর অন্তর থাকে
অমা’র মত কালো।
শিক্ষা হলো মানবাত্মার
অন্তর্হিত শক্তি,
যাতে আছে আদর্শ মান
শ্রদ্ধা এবং ভক্তি।
লব্ধর জ্ঞানের প্রয়োগ যখন
দৃষ্টিভঙ্গি রূপ পায়,
তখন সেটা শিক্ষা হয়ে
মানব সেবায় ঠিক ধায়।

