প্রসাদ দাসঃ-
ময়মনসিংহ ভালুকা থানা ভরাডোবা পুরাতন বাসষ্ট্যান্ডের সামনে থেকে মোঃ ইব্রাহিম খলিল ওরফে জামাই (৩৭) নামের একজনকে ইয়াবা সহ আটক করা হয়েছে । এসময় তার কাছে থেকে ১ শত পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
১৭ ডিসেম্বর রবিবার রাতে এসআই সুমন চন্দ্র সরকার, সংগীয় অফিসার অভিযান পরিচালনা করে।
পরে ইয়াবা ব্যাবসায়ী গ্রেফতারকৃত ১ মোঃ ইব্রাহিম খলিল ওরফে জামাই’কে আসামি করে ভালুকা মডেল থানায় একটি মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

