শাহ্‌জালালে বিমান বাংলাদেশ ফ্লাইটের জরুরি অবতরণ

Date:

একাত্তর বাংলাঃ যান্ত্রিক ত্রুটির কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট আবারো ঢাকায় অবতরণ করেছে।

এ তথ্য নিশ্চিত করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটি জানায়, বাংলাদেশ বিমানের বিজি -০৪৯৩ ফ্লাইটটি দুপুর ১২ টা ১৫ মিনিটে সৈয়দপুরের উদ্দেশে উড়াল দিলেও যান্ত্রিক ত্রুটির কারণে শাহজালাল বিমানবন্দরে পৌনে একটার দিকে জরুরি অবতরণ করে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জুনিয়র গ্রাউন্ড অফিসার জাহিদ মিয়া জানান, ঢাকা থেকে যাত্রী নিয়ে মঙ্গলবার বেলা ১২টায় সৈয়দপুরের উদ্দেশ্যে রওনা হয়েছিল উড়োজাহাজটি। তিনি বলেন,

‘ টেকনিক্যাল সমস্যার কারণে ফিরে আসতে হয়েছে। বিকাল ৩টা থেকে সাড়ে ৩টার দিকে আবার ফ্লাই করবে বলে আমরা আশা করছি।’

জানা যায়, বিমানটিতে মোট ৬৬ জন যাত্রী ছিলো। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে বিকেলর দিকে বাংলাদেশ বিমানের অন্য একটি ফ্লাইটে যাত্রীদের সৈয়দপুর পাঠানো হবে।

মঙ্গলবার বিমানটি ওড়ার মাত্র ১৫ মিনিট পর যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় আবার তা হযরত শাহ্‌জালাল বিমানবন্দরেই জরুরি অবতরণ করে।

এর আগে ২০১৭ সালের ২৫ অক্টোবর চাকা খুলে যাওয়ায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে জরুরি অবতরণ করেছিল।

সে সময় ৬৬ জন যাত্রী নিয়ে সৈয়দপুর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসার সময় রানওয়েতে উড়োজাহাজটির পেছনের চাকা খুলে যায়।

এবার ঘটলো উলটো ঘটনা। শাহ্‌জালাল থেকে সৈয়দপুরের পথে যেতেই জরুরি অবতরণের সম্মুখীন হলো বিমানটি।

গত ১২ মার্চ কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্স এর যে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়, সেটিও ছিল কানাডীয় কোম্পানি বমর্বাডিয়ারের তৈরি ড্যাশ-৮ কউি ৪০০ এর তৈরি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী

একাত্তর বাংলা রিপোর্টঃ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান...

চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার

সুমন ভৌমিকঃ গত ১৮ ফেব্রুয়ারি অনুমানিক বিকাল ৫ ঘটিকায়...

ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ

একাত্তর বাংলা রিপোর্টঃ পবিত্র রমজান উপলক্ষ্যে ময়মনসিংহে হতদরিদ্র ও...

বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান

একাত্তর বাংলা রির্পোটঃ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা...
LATEST NEWS
গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান দেবাদিদেব মহাদেব এর “কৃষ্ণ দর্শন” অবতার আধ্যাত্মিক যাত্রার পথপ্রদর্শক দায়িত্বশীলতা কার্যক্রমের সাফল্য স্বরুপ ওসি শিবিরুল একাধিক পুরস্কার পেলেন মোস্তফা রুবেল ত্রিশাল থানায় ইন্সপেক্টর (তদন্ত) হিসাবে দায়িত্ব পেয়েই বিশেষ পুরস্কার পেলেন দুর্ধর্ষ সেলফোন চুরির ঘটনার গুপ্তকথা উন্মোচনে গ্রেফতার ৩ “নেই নিদ্রা-নেই ক্লান্তি” সদরবাসীকে দিচ্ছেন শান্তি! ময়মনসিংহ নগরীর ১নং পুলিশ ফাঁড়ির টিমের অভিযানে চোর ও ছিনতাইকারীসহ গ্রেফতার ৩