ভোরের কন্ঠঃ ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- ২০১৯ উপলক্ষ্যে “এসএমই উন্নয়ন ও সমাজকল্যাণ সংস্থা” শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
“এসএমই উন্নয়ন ও সমাজকল্যাণ সংস্থা”র প্রেসিডেন্ট সমাজ সেবিকা তানভীন সুইটি’র নেতৃত্বে ১৯৫২’র ২১শে ফেব্রুয়ারীতে ভাষা আন্দোলনে নিহত সকল বীর শহীদ’দের শ্রদ্ধা জানাতে ময়মনসিংহ কেন্দ্রীয় শহীদ মিনার বেদিতে পুষ্পার্ঘ অর্পন করেন।
“এসএমই উন্নয়ন ও সমাজকল্যাণ সংস্থা” সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গ রাত্রি দ্বি-প্রহরে সকল বীর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা ও পুস্প স্তবক অর্পন করার মধ্যে দিয়ে শহীদ’দের আত্মার রুহের মাগফেরাত কামনা করেন।

