শপিং ব্যাগে করে নবজাতক ফেলে যাওয়ার সময় বাবা-মা আটক

Date:

ঝিনাইদহের কোটচাঁদপুরে শপিং ব্যাগ থেকে জীবিত এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। শনিবার (২০ জুলাই) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যাক্ত ভবনের পিছন থেকে এলাকাবাসী তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

এদিকে নবজাতকের মা-বাবা জনগণের রোশানলে পড়ায় তাদের কে পুলিশে দেওয়া হয়। নবজাতকের পিতা শহরের নওদা গ্রামের আক্কাস আলী ও মা ববিতা খাতুন।

এলাকা সূত্রে জানা যায়, হাসপাতাল পাড়ার চা ব্যাবসায়ী মনু মিয়ার স্ত্রী নার্গিস বেগম ছাগল খাওয়াতে গিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যাক্ত ভবনের পিছনে একটি শপিং ব্যাগ পড়ে থাকতে দেখে। পরে ব্যাগের ভিতর পলিথিনে মোড়ানো একটি নবজাতক দেখতে পেয়ে নিজের বাড়ির লোকজনকে খবর দেয়। নবজাতকটি জীবিত আছে বুঝতে পেরে তারা তাকে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

এদিকে নবজাতককে ফেলে রেখে পালিয়ে যাবার সময় এলাকাবাসী মা-বাবাকে আটকে রেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য নবজাতকের বাবাকে পুলিশ হেফাজতে নেয় এবং মাকে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

নবজাতকের বাবাকে জিজ্ঞাসাবাদের শেষে প্রকৃত ঘটনা উৎঘাটন করে নবজাতকের বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন। আর এই মামলায় ঘটনার সাথে জড়িত কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আয়া রিনা খাতুন ও তার অ্যাম্বুলেন্স চালক রকি নামে দুই জনকে আটক করা হয়েছে।

কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা: অমিত কুমার নাথ জানান, নবজাতক ও মাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের অবস্থা গুরতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

কোটচাঁদপুর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নজবজাতকের বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং নবজজাতক ও তার মাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আরও জানান ঘটনার সাথে কোটচাঁদপুর স্বাস্থ্যকমপ্লেক্সের রিনা খাতুন নামে এক আয়া ও তার অ্যাম্বুলেন্স চালক রকি এই দুই জন জড়িত বলে অভিযোগ পেয়ে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান