একাত্তর বাংলাঃ বাংলাদেশ উন্নয়নশীল দেশের স্বীকৃতি অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপনে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সন্ধ্যায় ছিল লেজার শো।
লেজার শো দেখতে সন্ধ্যায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় প্রধানমন্ত্রী, বোন শেখ রেহানাসহ তার পরিবারের সদস্যদের নিয়ে লেজার শো উপভোগ করেন।
রং বেরঙের আলোক রশ্মির ঝলকানিতে স্টেডিয়ামে থাকা হাজারো দর্শনার্থীরা উৎসব উদযাপনে এক ভিন্নতা খুঁজে পান।
এসময় আনন্দে মেতে ওঠেন তারা। কেউ কেউ মোবাইলে মুহূর্তগুলো ধারণ করেন।
এসময় সবার চোখে মুখে ছিল একটাই প্রত্যয়, এগিয়ে যাক বাংলাদেশ।

