একাত্তর বাংলাঃ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ মার্চ) সকাল সাড়ে ১০ টায় ময়মনসিংহ (উঃ) জেলা জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।
ময়মনসিংহ (উঃ) জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি ও জেলা সেচ্ছাসেবক দলের নেতা আলী আকবর আনিছের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ করে।
পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সাবেক জেলা ছাত্রনেতা ও ময়মনসিংহ (উঃ) জেলা সেচ্ছাসেবক দলের নেতা সাইফুল ইসলাম কামাল, সেচ্ছাসেবক দলের নেতা ফজলুল হক, মোজাম্মেল হক সুমন, গৌরীপুর উপজেলা সেচ্ছাসেবক দলের নেতা মামুন, নাজিম, মিন্টু, রুবেল, গৌরীপুর উপজেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি নুরুজ্জামান সোহেল, গৌরীপুর সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আ. কাদির প্রমুখ।

