কাজী শাহ্ আলম, লালমনিরহাট প্রতিনিধিঃ প্রধান মন্ত্রীর এটুআই প্রোগ্রামের সহযোগিতায় তথ্য প্রযুক্তি সম্প্রসারণের লক্ষে বৃহস্পতিবার বিকেলে লালমনিরহাট মুক্তিযুদ্ধ সৃতিসৌধ চত্তরে তিনব্যাপি ডিজিটাল মেলার শুভ উদ্ধোধন করা হয়েছে।
জেলা প্রশাসক মোঃ শফিউল আরিফ এর সভাপতিত্বে সংরক্ষিত আসনের এমপি এ্যাড.সফুরা বেগম রুমী শুভ উদ্ধোধন করেন। এর আগে জেলা কালেক্টরেট মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
এসময আরো উপস্থিত ছিলেন, লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক,জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. মোঃ মতিয়ার রহমান,পৌর মেয়র রিয়াজুল ইসলামসহ সরকারী-বেসরকারী কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও বিভিন্ন স্তরের পেশা জীবি সাধারণ মানুষ ।
মেলায় ৭০টি ষ্টল সরকারী বেসরকারী বিভিন্ন কর্মকান্ড তুলে ধরা হয়েছে।

