আবির হোসেন সজল, লালমনিরহাট:
(বৃহস্পতিবার ২৫ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট থানা পুলিশের অভিযানে ০২ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার এবং মাদক পরিবহনে ব্যবহৃত অটো জব্দ
পুলিশ সুপার লালমনিরহাট এর দিক নির্দেশনায় লালমনিরহাট থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ওমর ফারুক এর নের্তৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট থানার এসআই মোঃ নাজমুল হক সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহয়তায় ৮নং গোকুন্ডা ইউনিয়নের পূর্ব দালাল পাড়া তিস্তা সড়ক সেতুর উত্তর পার্শ্বে টোল ঘরের সামনে পাকা রাস্তার উপর একটি ব্যাটারী চালিত অটো তল্লাশী করিয়া আসামী ০২ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ হাতে নাতে গ্রেফতার করেন লালমনিরহাট থানা পুলিশ।
আসামী ১. মোঃ মমিনুল হক(৩২), পিতা-মোঃ আব্দুল হাকিম,স্থায়ী: গ্রাম- কুরুষা ফেরুষা, ২. মোঃ আনিছুর রহমান (৩০), পিতা-মোঃ সায়েদ আলী গ্রাম (বারাইটারী) উভয় থানা- ফুলবাড়ী, জেলা –কুড়িগ্রাম তাঁরা অসৎ পন্তা অবলম্বন করে গাঁজা পরিবাহনকালে পরিবহন কালে টহলরত পুলিশের হাতে গ্রেফতার হন, এসময় মাদক পরিবহনে ব্যাটারীচালিত অটোটি জব্দ করা হয়।
মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামীদ্বেয়ের বিরুদ্ধে লালমনিরহাট থানার মামলা নং- ৫০, তাং- ২৫/০১/২০২৪ খ্রিঃ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ১৯(ক)/৩৮/৪১ রুজু করতঃ বিধি মোতাবেক আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

