একাত্তর বাংলা রিপোর্ট :
গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে মোট ৯ জন আসামীদেরকে গ্রেফতার করেছে ।
এস আই (নিঃ) তাইজুল ইসলাম, কোতোয়ালী মডেল থানা, ময়নসিংহ সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে কোতোয়ালী মডেল থানাধীন শম্ভুগঞ্জ মোড়স্থ কিশোরগঞ্জ রোডের মাথায় সরকারী পাকা রাস্তার উপর হইতে মাদক মামলার আসামী মোঃ পিয়াস (২৫), পিতা-মোঃ খায়রুল ইসলাম, সাং-শালদিয়াগা, থানা-পূর্বধলা, জেলা-নেত্রকোনাকে গ্রেফতার করা করেন এসময় পুলিশ গ্রেফতারকৃতদের নিকট হইতে ১৭০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।
এস আই (নিঃ) হারুনুর রশিদ, কোতোয়ালী মডেল থানা, ময়নসিংহ সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন কাচারীঘাট এলাকা হইতে অন্যান্য মামলার আসামী শাহ আলম (৫৫), পিতামৃত-আঃ হেকিম, সাং-গলগন্ডা, থানা-কোতোয়ালী, জেলা- ময়মনসিংহকে গ্রেফতার করেন ।
এছাড়া এস আই(নিঃ)আনিছুর রহমান, এ এস আই (নিঃ) মাহফুজুর রহমান, হুমায়ুন কবির, শামীমুল হাসান, আশরাফুল আলম শান্ত, আবুল হাসান কোতোয়ালী মডেল থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ৭টি জি আর বডি তামিল করেন।
জি আর গ্রেফতারী পরোয়ানায় ৭ জন হলো-মোঃ খোকন, পিতা-আশ্রব আলী, স্থায়ী : গ্রাম- চক শ্যামরামপুর কান্দাপাড়া, থানা- কোতোয়ালী , জেলা –ময়মনসিংহ, মোঃ শাহজাহান, পিতা-মৃতঃ হাতম আলী, স্থায়ী : গ্রাম- চক শ্যামরামপুর কান্দাপাড়া , উপজেলা/থানা- কোতোয়ালী, জেলা –ময়মনসিংহ। আঃ হক হক্কে মিয়া, পিতা-মৃত আতশ আলী, স্থায়ী : গ্রাম- চক শ্যামরামপুর কান্দাপাড়া, থানা- কোতোয়ালী , জেলা -ময়মনসিংহ, মোঃ আশ্রব আলী (৫২), পিতা-মৃত আতশ আলী, স্থায়ী : গ্রাম-চক শ্যামরামপুর কান্দাপাড়া , উপজেলা/থানা- কোতোয়ালী , জেলা –ময়মনসিংহ। মোঃ শহিদুল ইসলাম ওরফে জাহিদুল ওরফে জাইদুল (৩২), পিতা-মৃত ইব্রাহিম, স্থায়ী-১: গ্রাম- চর খরিচা, উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা –ময়মনসিংহ৬। মোঃ আশিক (২৪), পিতা-মৃত আহাম্মদ আলী, স্থায়ী: গ্রাম- চর পাড়া (১৪নং ওয়ার্ড) ,থানা- ময়মনসিংহ সদর, জেলা –ময়মনসিংহ মোঃ হাসান মিয়া (৩০), পিতা-চাঁন মিয়া, স্থায়ী : গ্রাম- চর পাড়া (সাং- ২১১ শিরিমহল চরপাড়া বাইলেন)থানা- কোতোয়ালী, জেলা -ময়মনসিংহ।
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।

