কাজী শাহ্ আলম,লালমনিরহাট প্রতিনিধিঃ শুক্রবার (২৩ ফেব্রয়ারী) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত লালমনিরহাটের পিটিআই এ ২০১৮-১৯ ডিপিএড শিক্ষার্থীদের নবীন বরণ ও অভিষেক অনুষ্ঠান পালিত হয়েছে। পিটিআই এর হোষ্টেল কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয।
পিটিআই এর সুপারিনটেনডেন্ট রবীন্দ্রনাথ প্রামানিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোতাহার হোসেন এমপি।
বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত আসনের এমপি অ্যাড, সফুরা বেগম রুমী,অ্যাড, মতিয়ার রহমান চেয়ারম্যান জেলা পরিষদ লালমনিরহাট ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নবেজ উদ্দিন সরকার।
অনুষ্ঠানে ডিপিএড শিক্ষার্থীদের শপথ পাঠ করান পিটিআই এর সুপারিটেডেন্ট রবীন্দ্রনাথ প্রামানিক ।
আলোচ্য অনুষ্ঠানটি সঞ্চালন করেন সহকারী ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান।
নবীন বরণ ও অভিষেক অনুষ্ঠানে পিটিআইয়ের সকল কর্মকর্তা-কর্মচারী ও ডিপিএড শিক্ষার্থীসহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকাগন উপস্থিত ছিলেন।

