নাকফুলেই সুন্দর নারী, জেনে নিন কোথায়-কিভাবে-পাবেন?

Date:

একাত্তর বাংলাঃ নারীর চেহারার প্রতিটি অঙ্গই যেন সৌন্দর্যমণ্ডিত। তেমন নাকও। আর নারীর নাকের সৌন্দর্য বাড়ায় নাকফুল। নারীর সাজের একটি অন্যতম গহনা হল নাকফুল। নাকফুর নারীর চেহারা সৌন্দর্য অনেক গুণ বাড়িয়ে দেয়। আগে নারীরা শুধু সোনার নাকফুল পরলেও এখন সময়ের সঙ্গে সঙ্গে নাকফুলে ধরন ও রঙে এসেছে নানাবিধ পরিবর্তন।

শুধু সোনা বা রুপার নাকফুল নয়, নারীদের কাছে হীরার নাকফুলও এখন অনেক বেশি প্রিয়। এ ছাড়া বিভিন্ন রঙের নাকফুল অনেকে এখন শাড়ি কিংবা ড্রেসের সঙ্গে রং মিলিয়ে কিনে থাকেন। দৃষ্টিনন্দন এসব নাকফুল দেখতেও বেশ সুন্দর। সব সময় ব্যবহারের জন্য নাকে এক পাথর বা হিরের ছোট নাকফুল ব্যবহার করতে পারেন।

সোনার নাকফুল ১৫০০ টাকা থেকে শুরু হয়। আপনি রেডিমেট কিনতে পারেন অথবা পছন্দের ডিজাইনের নাকফুল বানিয়েও নিতে পারেন।

আর যাদের নাক ফোঁড়ানো হয়নি তাড়াও নাকফুল পরতে পারেন। টিপ নাকফুল বাজারে কিনতে পারবেন।

নাকফুলের দামঃ রুবি, পান্না, চুনি, নীলা, জিরকন প্রভৃতি পাথর বসানো সোনার পাবেন ৮০০-১৫০০ টাকায়। সোনার ওপর মুক্তা বসানো নাকফুল ৭০০-১৩০০ টাকা, শুধু সোনার নাকফুল ডিজাইন ও ওজনভেদে ৬০০-১৫০০ টাকা। বিভিন্ন ডিজাইনের হিরের নাকফুল হিরের আকৃতিভেদে ৪ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত।

রুপার নাকফুলের দাম কিছুটা কম। রুপার ওপর সোনার প্রলেপ দেওয়া নাকফুল পাবেন ২০০-৬০০ টাকায়। রুপার ওপর মুক্তা বসানো নাকফুল ৩০০-৮০০ টাকা। সোনার দোকান ছাড়াও বিভিন্ন শপিংমলের প্রসাধনীর দোকানে পাবেন ইমিটেশনের এক পাথরের ছোট-বড় বিভিন্ন আকৃতির নাকফুল। দাম ৫০-১৫০ টাকা।

কোথায় পাবেন সোনা ও হীরের নাকফুল পাবেন ঢাকার বায়তুল মোকাররম, বসুন্ধরা সিটি শপিংমল, কর্ণফুলী গার্ডেন সিটি, ইস্টার্ন প্লাজা, ডায়মন্ড ওয়ার্ল্ড, আড়ং বা যে কোনো গহনার দোকানে। ইমিটেশন নাকফুল পাবেন ঢাকার নিউমার্কেট, চকবাজার ও চাঁদনীচক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান