লালমনিরহাটে তিস্তা ব্যারাজে দর্শনার্থীকে উত্ত্যক্ত ও ছিনতাই, আটক-৩

Date:

কাজী শাহ্ আলম, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের তিস্তা ব্যারাজ এলাকায় রেদওয়ান আলী নামে এক প্রভাষক ও তার ছোট বোনকে আটকিয়ে উত্ত্যক্ত ও ছিনতাইয়ের অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার বিকালে জেলার হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজ কন্ট্রোল রুমের পাশ থেকে সাংবাদিকদের সহযোগিতায় তাদের আটক করে দোয়ানী ফাঁড়ি পুলিশ। মামলা দায়ের পর মঙ্গলবার সকালে আটক ওই ছিনতাইকারীদের লালমনিরহাট জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হলেন, পাশ্ববর্তী নীলফামারী জেলার জলঢাকা উপজেলার দক্ষিণ কাজীরহাট এলাকার খলিলুর রহমানের পূত্র আসাদুজ্জামান আকাশ, কাজীরহাট পন্তাপাড়া এলাকার আব্দুস ছামাদের মামুনুর রশিদ ও পশ্চিম বালাগ্রাম এলাকার তহিদুল ইসলামের পূত্র মাসুদ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেলে তিস্তা ব্যারাজ এলাকায় বাসদের রোডমার্চ এর সমাপনি সমাবেশ চলছিল। ওই সময় তিস্তা ব্যারাজ কন্ট্রোল রুমের পাশে দায়িত্ব পালনের জন্য অবস্থান করছিলেন কয়েকজন পুলিশ ও স্থানীয় সাংবাদিকরা।

এ সময় জলঢাকা উপজেলার শিমুলবাড়ি বঙ্গবন্ধু ডিগ্রী কলেজের প্রভাষক রেদওয়ান আলী তার মামাতো বোনকে নিয়ে তিস্তা ব্যারাজ ঘুরতে আসে। তাদেরকে আটকিয়ে ৪ যুবক প্রথমত উক্ত প্রভাষকের মানিব্যাগ ছিনতাই করে নেয়। পরে তার ছোট বোনকেও উত্ত্যক্ত করে।

বিষয়টি দেখতে পেয়ে দোয়ানী পুলিশ ক্যাম্পের ইনচার্জ আব্দুর রাজ্জাক ও হাতীবান্ধা প্রেসক্লাব সভাপতি ইলিয়াস বসুনিয়া পবনসহ উপস্থিত সাংবাদিকরা এগিয়ে আসলে ওই ৪ ছিনতাইকারী পালিয়ে যেতে চেষ্টা করেন। পুলিশ ও সাংবাদিক ধাওয়া করে তাদের ৩ জনকে আটক করে হাতীবান্ধা থানায় নিয়ে আসে।

এ ঘটনায় ওই প্রভাষকের ছোট বোন রাতেই বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি মামলা দায়ের করেন।

হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ৩ ছিনতাইকারীকে মঙ্গলবার সকালে লালমনিরহাট জেল হাজতে প্রেরন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী

একাত্তর বাংলা রিপোর্টঃ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান...

চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার

সুমন ভৌমিকঃ গত ১৮ ফেব্রুয়ারি অনুমানিক বিকাল ৫ ঘটিকায়...

ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ

একাত্তর বাংলা রিপোর্টঃ পবিত্র রমজান উপলক্ষ্যে ময়মনসিংহে হতদরিদ্র ও...

বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান

একাত্তর বাংলা রির্পোটঃ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা...
LATEST NEWS
গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান দেবাদিদেব মহাদেব এর “কৃষ্ণ দর্শন” অবতার আধ্যাত্মিক যাত্রার পথপ্রদর্শক দায়িত্বশীলতা কার্যক্রমের সাফল্য স্বরুপ ওসি শিবিরুল একাধিক পুরস্কার পেলেন মোস্তফা রুবেল ত্রিশাল থানায় ইন্সপেক্টর (তদন্ত) হিসাবে দায়িত্ব পেয়েই বিশেষ পুরস্কার পেলেন দুর্ধর্ষ সেলফোন চুরির ঘটনার গুপ্তকথা উন্মোচনে গ্রেফতার ৩ “নেই নিদ্রা-নেই ক্লান্তি” সদরবাসীকে দিচ্ছেন শান্তি! ময়মনসিংহ নগরীর ১নং পুলিশ ফাঁড়ির টিমের অভিযানে চোর ও ছিনতাইকারীসহ গ্রেফতার ৩