“র‌্যাবের সফল অভিযানে পানচাষীর হত্যাকারী আটক”

Date:

আবারো র‌্যাবের সফল অভিযানে  ঝিনাইদহে পানচাষি জালাল উদ্দিন হত্যায় পুলিশ র‌্যাবের পৃথক অভিযানে ২০ ঘন্টায় ধরা পড়লো খুনিরা

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ ঝিনাইদহে পানচাষি জালাল উদ্দিন হত্যার মুলহোতা মোকিম চোরসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ ও র‌্যাব পৃথক ভাবে অভিযান চালিয়ে ২০ ঘন্টার ব্যবধানে সোমবার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করে।

ফতারকৃতরা হলো শহরের ব্যাপারীপাড়ার আব্দুল হামিদের ছেলে মেহেদি হাছান ওরফে মোকিম (২৯), জামাত আলীর ছেলে জীবন (২৩), আব্দুল মালেকের ছেলে অপু (২২) ও মৃত আইয়ুব হোসেনের ছেলে কাজী ফারুক হোসেন (২৩)।

এরা সবাই শহরে চাঁদাবাজী, ছিনতাই, চুরি, ডাকাতি, মাদকসহ নানা ধরণের অপাধের সাথে জড়িত বলে র‌্যাব জানায়। ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার খোদাদাদ হোসেন প্রেস কনফারেন্সে জানান, রাতভর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হত্যাকান্ডের মুলহোতা মোকিম চোর ও তার ২ সহযোগি জীবন হোসেন ও অপুকে গ্রেফতার করা হয়েছে।

তাদের স্বীকারোক্তি মোতাবেক শহরের ব্যাপারীপাড়ার একটি পরিত্যক্ত বাড়ি উদ্ধার করা হয় হত্যাকান্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি। মাদক ক্রয়ের টাকার জন্য এই ছিনতাইয়ে অংশ নিয়ে হত্যাকান্ড ঘটনায় বলে তারা র‌্যাবের কাছে স্বীকারোক্তি দিয়েছে।

ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, রোববার ভোররাতে শহরের কেসি কলেজের সামনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হয় সদর উপজেলার কাশিপুর গ্রামের পানচাষী জালাল উদ্দিন।

এ ঘটনায় নিহতের স্ত্রী সূখীরন নেছা বাদী হয়ে অজ্ঞাতদের আসামী করে ঝিনাইদহ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমানের নির্দেশে অভিযান চালিয়ে ব্যাপারীপাড়া থেকে গ্রেফতার করা হয় অন্যতম আসামী কাজী ফারুক হোসেনকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান