রোববার উপজেলা নিবার্চনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত

Date:

একাত্তর বাংলাঃ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে কোন ধাপে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে, এ বিষযে আগামীকাল রোববার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি)।

এর আগে, বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ নির্বাচনে ইভিএম ব্যবহার সংক্রান্ত বিধিমালা পরীক্ষা-নিরীক্ষা শেষে আইন মন্ত্রণালয় থেকে চূড়ান্ত অনুমোদনের জন্য ইসিতে পাঠানো হয়েছে। ইসি পুনরায় যাচাই-বাছাই শেষে বিধিমালাটি অনুমোদন দিলে তা প্রজ্ঞাপন আকারে জারি করা হবে।

এ বিষয়ে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ শনিবার (১৬ ফেব্রুয়ারি) বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ইভিএম ব্যবহার সংক্রান্ত বিধিমালাটি আইন মন্ত্রণালয়ের ভোটিং শেষে ইসিতে পাঠানো হয়েছে।

আগামীকাল পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে কোন ধাপে ইভিএম ব্যবহার করা হবে, তা চূড়ান্ত করা হবে।

ইসি সচিব বলেন, আশা করছি, দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ১৩টি জেলার সদর উপজেলায় ইভিএম মিশন ব্যবহার করা যাবে। তবে, বিষয়টি কমিশন চূড়ান্ত করবে।

এদিকে, ইসি সূত্র জানায়, পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে সব সদর উপজেলায় ইভিএম ব্যবহার করার জন্য কমিশন আগেই সিদ্ধান্ত নিই। কিন্তু ইভিএম ব্যবহারের বিধিমালাটি প্রজ্ঞাপন আকারে জারি না হওয়ায় প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ইভিএম ব্যবহার করা হচ্ছে না। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে ইভিএম ব্যবহার করার জন্য কমিশন সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে।

আগামী ১৮ মার্চ অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের ১২৯টি উপজেলার মধ্যে ১৩টি জেলার সদর উপজেলায় প্রথমবারের মতো ইভিএম ব্যবহার করা হচ্ছে।

দ্বিতীয় ধাপ থেকে পর্যায়ক্রমে তৃতীয় ধাপ, চতুর্থ ধাপ ও পঞ্চম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে সব সদর উপজেলায় ইভিএম মেশিন ব্যবহার করা হবে। দ্বিতীয় ধাপে যেসব জেলার সদর উপজেলায় ইভিএম ব্যবহার করা হচ্ছে, সেগুলোর মধ্যে রয়েছে—ঠাকুরগাঁও জেলার ঠাকুরগাঁও সদর উপজেলা, গাইবান্ধা সদর, দিনাজপুর সদর, বগুড়া সদর, নওগাঁ সদর, পাবনা সদর, সিলেট সদর, মৌলভীবাজার সদর, গোপালগঞ্জ সদর, ফরিদপুর সদর, রাঙামাটি সদর, বান্দরবান সদর ও খাগড়াছড়ি সদরে।

এর আগে, গত ৩ ফেব্রুয়ারি প্রথম ধাপের উপজেলা নির্বাচনের তফসিল ঘোসণা করে ইসি। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১০ মার্চ প্রথম ধাপে ৮৭ উপজেলায় ভোট ১০। প্রথম ধাপের নির্বাচনের মনোনয়ন দাখিলের শেষ দিন ১১ ফেব্রুয়ারি, যাচাইবাছাই ছিল ১২ ফেব্রুয়ারি ও প্রত্যাহার ১৯ ফেব্রুয়ারি।

গত ৭ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদের তফসিল ঘোষণা করে ইসি। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৮ মার্চ ১২৯ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপের তফসিল অনুযায়ী, আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। ২০ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই। বাছাইয়ে বৈধ ঘোষিত প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৭ ফেব্রুয়ারি। দ্বিতীয় ধাপে পাঁচ বিভাগের ১৭টি জেলার ১২৯টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

সবশেষে গত ১৪ ফেব্রুয়ারি তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী আগামী ২৪ মার্চ সাত বিভাগের ২৫ জেলার ১২৭ টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। তৃতীয় ধাপের উপজেলা পরিষদের নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৫ শে ফেব্রুয়ারি। দাখিল করা মনোনয়নপত্র যাচাই বাছাই হবে ২৮ ফেব্রুয়ারি। এছাড়া আগামী ৩১ মার্চ চতুর্থ ধাপে ১৮ জুন পঞ্চম ধাপে উপজেলা নির্বাচন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান