একাত্তর বাংলাঃ নাটোরে রেলের তেল চুরির সময় ওই চক্রের ৫ জনকে আটক করেছে র্যাব।
শনিবার রাতে আব্দুলপুর রেলওয়ে জংশন এলাকা থেকে তাদের আটক করা হয়।
র্যাব জানায়, স্টেশন এলাকায় রেলের তেল চুরি চক্রের সদস্যরা অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেন থেকে তেল চুরির সময় হাফিজুলসহ ৫ জনকে আটক করা হয়।
তাদের দেয়া তথ্যের ভিত্তিতে চক্রটির গোডাউন থেকে পলিব্যাগে রাখা তের’শ আশি লিটার চোরাই তেল উদ্ধার করা হয়।
রাজশাহী ও রংপুরগামী সব ট্রেন থেকে চুরি করা ডিজেল নাটোরের বিভিন্ন বাজারে বিক্রি করা হয় বলে জানান এলাকাবাসী।

