রাজিবপুর (কুড়িগ্রাম)প্রতিনিধিঃ- উপজেলার শরোবর মানবিক প্রতিষ্ঠানের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার ৩০ আগস্ট সকাল ১১টায় উপজেলার মোহনগঞ্জ ইউনিয়ন পরিষদে এলাকার বানভাসি দুস্থ ও অসহায় মানুষের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব আজিম উদ্দিন মাস্টার সাংগঠনিক সম্পাদক রাজিবপুর উপজেলা আওয়ামীলীগ ও প্যানেল চেয়ারম্যান কুড়িগ্রাম জেলা পরিষদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল বারি মোহনগঞ্জ সদস্য বাদল, লিটন ও মামুন সহ শরো বর মানবিক প্রতিষ্ঠানের সকল নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। চাউল, চিড়া, মুড়ি,সয়াবিন তেল, ১ লবণ ও খাবার স্যালাইন সহ একটি করে শুকনো খাবারের প্যাকেট বিতরণ করা হয়।
প্যানেল চেয়ারম্যান, আলহাজ্ব আজিম উদ্দিন মাস্টার বন্যা দুর্গত ও অসহায় মানুষদের বলেন, আপনারা চিন্তা করবেন না আমরা সব সময় আপনাদের পাশে ছিলাম এবং ভবিষ্যতে ও পাশে থাকবো।

