সুমন ভৌমিকঃ ময়মনসিংহে বিভিন্ন সূত্র থেকে তথ্য পাওয়া যাচ্ছিল জেলার বিভিন্ন স্থানে জুয়া হরদম চলচ্ছে। ডিবি পুলিশ বিভিন্ন সময় জুয়ারিদের গ্রেফতার করেছে। জুয়ার বিষয়ে দৈনিক উর্মিবাংলা প্রতিদিন পত্রিকায় খবর প্রকাশ এর পর জেলা গোয়েন্দা সংস্থা নড়েচড়ে বসে। পত্রিকার খবরের সূত্র থেকে বিভিন্ন তথ্য নিয়ে ডিবি পুলিশ এ্যাকশনে নামে। ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে বিভিন্ন এলাকার জুয়ার বোর্ড থেকে তাস ও টাকা সহ বহু জুয়ারিকে গ্রেফতার করে। তারই ধারাবাহিকতায় ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থার অফিসার ইনচার্জ শাহ মোঃ কামাল আকন্দ (পিপিএম-বার) এর নির্দেশে ৩১ আগষ্ট সোমবার দিবাগত রাত ২ টা ৪৫ মিনিটে এসআই শামীম আল মামুন সংগীয় ফোর্স ত্রিশাল থানাধীন নওধার থেকে টাকার বিনিময়ে তাস দিয়া জুয়া খেলারত অবস্থায় জুয়ারি মোঃ আঃ খালেক (৪২), সিরাজুল ইসলাম (৪৫), মোঃ ইয়াছিন আলী (২৯), মোঃ সুমন মিয়া (৩৫), সবুজ (২৩), জহুরুল ইসলাম (২১), আশরাফুল ইসলাম (৩০), মোঃ হুমায়ুন কবির (৩৫), আবুল কালাম (৩৫), মোঃ মোখলেছুর রহমান (৩৫), সাইদুল ইসলাম (৩২), মিন্টু (২২), হারুন অর রশিদ (৩০), শফিকুল ইসলাম (৩০), রাশেদ আহম্মেদ (১৮), রুবেল (২৭)-কে গ্রেফতার করা হয়।
জুয়ারিদের গ্রেফতার বিষয়ে ডিবি ওসি শাহ মোঃ কামাল আকন্দের কাছে জানতে চাইলে, তিনি বলেন ময়মনসিংহের সুযোগ্য পুলিশ সুপার মোঃ আহমার উজ্জামান (পিপিএম-সেবা) জুয়ারিদের বিরুদ্ধে কঠোর অবস্থানে। পুলিশ সুপার এর নির্দেশক্রমে ডিবি পুলিশ ময়মনসিংহ জেলায় বিভিন্ন স্থানে জুয়ার চলছে এই তথ্য পাওয়া মাত্রই সাথে সাথে জুয়ার বোর্ডে অভিযান পরিচালনা করে তাস ও টাকা সহ জুয়ারিদের গ্রেফতার করেছে। যে পর্যন্ত জেলায় জুয়া বন্ধ না হবে, এই অভিযান অব্যাহত থাকবে।
এছাড়া ৩০ আগষ্ট রবিবার রাত ৯ টা ২০ মিনিটে এসআই মোঃ মনিরুজ্জামান সংগীয় ফোর্স কোতোয়ালী থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে কোতোয়ালী থানাধীন দিঘারকান্দা বাইপাস থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ পলাশ (২৮)-কে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

