রোকসানা আক্তারঃ গত ৪ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে। এ সভার আয়োজন করেন গ্লোবাল স্টার কমিউনিকেশন।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন গাজীপুরের সিটি মেয়র জায়েদা খাতুন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি এসএম মুজিবুর রহমান। প্রধান আলোচক ছিলেন একুশে পদক প্রাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ সামাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোরশেদ।

উক্ত অনুষ্ঠানে আজীবন সম্মাননা পেয়েছেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন এমপি, সাবেক ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের স্ত্রী ও ময়মনসিংহ সদর ৪ আসনের সংসদ সদস্য মোহিত উর রহমান শান্ত’র রত্নগর্ভা মা বেগম নুরুন্নাহার শেফালী সহ আরো কয়েকজন।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গ্লোবাল স্টার কমিউনিকেশনের আয়োজিত অনুষ্ঠানে বেগম নুরুন্নাহার শেফালী রাজনীতি ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য অ্যাওয়ার্ডে ভূষিত হন।

