চাঁদে পারমাণবিক বিদু্যৎকেন্দ্র গড়ার চিন্তা রাশিয়া, চীনের

Date:

রাশিয়া ও চীন ২০৩৩ থেকে ২০৩৫ সালের মধ্যে দিকে একটি পারমাণবিক বিদু্যৎকেন্দ্র স্থাপনের কথা বিবেচনা করছে বলে জানিয়েছেন রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমসের প্রধান ইউরি বরিসোভ।এটি একদিন চাঁদে বসতি নির্মাণের সুযোগ করে দিতে পারে বলে মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার রাশিয়ার সাবেক উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী বরিসোভ জানান, রাশিয়া ও চীন একটি চন্দ্র কর্মসূচী নিয়ে যৌথভাবে কাজ করছে আর এক্ষেত্রে মস্কো তার ‘পারমাণবিক মহাকাশ শক্তি’ বিষয়ক অভিজ্ঞতা কাজে লাগাতে পেরেছে। তিনি বলেন, “গতকাল আমরা গুরম্নত্ব দিয়ে একটি প্রকল্পের কথা বিবেচনা করছি, আমাদের চীনা সহকর্মীদের সঙ্গে মিলে চাঁদের পিঠে একটি বিদু্যৎ ইউনিট সরবরাহ ও স্থাপনের কথা- যা ২০৩৩-২০৩৫ সালের দিকে হতে পারে।”তিনি জানান, সৌর প্যানেলগুলো ভবিষ্যতে চন্দ্র বসতিগুলোকে শক্তি যোগানোর মতো পর্যাপ্ত বিদু্যৎ সরবরাহ করতে পারবে না, কিন্তু পারমাণবিক শক্তি পারবে। সম্ভাব্য এই পরিকল্পনা বিষয়ে বরিসোভ বলেন, “এটি খুব গুরম্নতর একটি চ্যালেঞ্জ, মানুষের অনুপস্থিতিতে স্বয়ংক্রিয় প্রণালীতেই এটি করতে হবে।” তিনি রাশিয়ার পারমাণবিক শক্তিচালিত একটি মহাকাশযান তৈরির পরিকল্পনা নিয়েও কথা বলেন।

তিনি জানান, এই প্রকল্পের সঙ্গে সংশিস্নষ্ট সব প্রযুক্তিগত প্রশ্নের সমাধান করা হলেও একটি চ্যালঞ্জ এখনও রয়ে গেছে, সেটি হল কীভাবে পারমাণবিক চুলিস্নটিকে শীতল করা হবে। “আসলে আমরা একটি মহাকাশ টাগবোট নিয়ে কাজ করছি। একটি পারমাণবিক চুলিস্ন ও উচ্চ শক্তির টারবাইন চালিত এই বিশাল, দৈত্যাকৃতি কাঠামোটিকে এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে বিপুল পরিমাণ মালামাল পরিবহন করা, মহাশূন্যে ভাসমান ধ্বংসাবশেষ সংগ্রহ করা ও অন্য আরও অনেক কাজে লাগানো যাবে,” বলেছেন তিনি। রয়টার্স বলছে, রাশিয়ার কর্মকর্তারা এর আগেও চাঁদে খনিজ অনুসন্ধানসহ বিভিন্ন উচ্চাভিলাষী পরিকল্পনা নিয়ে কথা বলেছিলেন, কিন্তু গত কয়েক বছরে রাশিয়ার মহাকাশ কর্মসূচী ধারাবাহিকভাবে বিপর্যয়ের শিকার হয়েছে।

গত বছর ৪৭ বছরের মধ্যে তাদের প্রথম চন্দ্রাভিযান লুনা-২৫ মহাকাশযান নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হওয়ার পর ব্যর্থ হয়। মস্কো জানিয়েছে, তারা চাঁদে আরও অভিযান চালাবে এবং তখন রাশিয়া-চীন যৌথ মানুষ্য মিশনের সম্ভাবনা আর এমনকী চাঁদে ঘাঁটি করার বিষয়টিও খতিয়ে দেখবে।

গত মাসে চীন জানিয়েছিল, তারা ২০৩০ সালের আগেই চাঁদে প্রথম চীনা মহাকাশচারী পাঠানোর লক্ষ্য নিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান