একাত্তর বাংলাঃ ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের সরবরাহ।
রোববার (১৭ ফেব্রুয়ারি) সকালে সাভার, মোহাম্মদপুর, ধানমন্ডিসহ বিভিন্ন এলাকার বাসিন্দারা গ্যাস না পেলেও ১০টার পর স্বাভাবিক হতে শুরু করে সরবরাহ।
দুপুর নাগাদ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হবে বলে জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ। গ্যাস লাইনের রক্ষণাবেক্ষণের কারণে সাময়িক অসুবিধা হয়েছে বলে জানিয়েছে তারা।
এর আগে গতকাল সকালে কোনো ঘোষণা ছাড়াই সাভার ও রাজধানীর বিশাল এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় তিতাস। এতে চরম দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ।

