একাত্তর বাংলাঃ ক্রাইস্টচার্চ থেকে ডানেডিনে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
ডানেডিনের বিমানবন্দরে পৌঁছালে স্থানীয় মাওরি সম্প্রদায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভ্যর্থনা জানায়। এ সময় মাওরি সম্প্রোয় তাদের প্রতীকী ভাষায় গান গেয়ে শোনায় টাইগারদের। তাদের এমন অভ্যর্থনায় বেশ উপভোগ করতে দেখা গেছে মাশরাফি, মুশফিক, মাহমুদুল্লাহদের।
আজ বাংলাদেশ ক্রিকেট দলের অফিসিয়াল অনুশীলন নেই বলেই জানা গেছে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে।
টানা দুই ম্যাচ হেরে সিরিজ খুইয়েছে মাশরাফির দল। এবার তাদের হোয়াইটওয়াশ ধাক্কা চোখ রাঙ্গাচ্ছে।
বুধবার বাংলাদেশ সময় ভোর ৪টায় সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। এরপর তিন ম্যাচ সিরিজের টেস্ট খেলবে দু’দল।

