সুমন ভৌমিকঃ অধ্যক্ষ মতিউর রহমানের নির্বাচনী এলাকা বলে খ্যাত ময়মনসিংহ সদর ও ময়মনসিংহ সিটি কর্পোরেশন। তার সুযোগ্য পুত্র মোহিত উর রহমান শান্ত ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং যার রয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনে ভোটের মাঠে ব্যাপক জনপ্রিয়তা।
ময়মনসিংহ মহানগরে গুঞ্জন চলছে জোরেশোরে, আসন্ন ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে মোহিত উর রহমান শান্ত মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী হচ্ছেন এবং তাকে বিকল্পহীন হেভিওয়েট প্রার্থী হিসাবে বিবেচিত করছে মহানগরের সাধারন জনগন ও ভোটারা।
শৈশব থেকে মোহিত উর রহমান শান্ত দেখে আসছেন পিতা অধ্যক্ষ মতিউর রহমানের জেলা ও মহানগরে রাজনৈতিক কারিশমা। দেখেছেন র্দুসময়ে কঠিন হস্তে কি ভাবে হাল ধরতে হয়। আরও দেখেছেন অনেক চড়াই উতরাই পাড়ি দিয়ে কি ভাবে রাজনীতি প্রতিষ্ঠিত করতে হয়। তিনি শিখেছেন অনেক কিছু পিতার সান্নিধ্যে থেকে। অনেক বাঁধা পেড়িয়ে আজ নিজেকে অনেক উচ্চতায় নিয়ে গেছেন। ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক এই সাংগঠনিক সম্পাদক কাঁপিয়েছেন রাজপথ। সুদৃঢ় করেছেন নিজের রাজনৈতিক বলয় এবং গড়ে তুলেছেন নিজস্ব রাজনীতির ক্ষেত্র । আর পুরস্কার হিসাবে পেয়েছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব-সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক। কর্মীবান্ধব এই নেতা দলীয় কর্মীদের কাছে প্রাণের স্পন্ধন।
যার কথা বলা হচ্ছে, তিনি বাংলাদেশ সরকারের সাবেক ধর্মমন্ত্রী, সাবেক সংসদ সদস্য, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং পৌরসভার সাবেক তিন বারের নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমানের জ্যেষ্ঠ পুত্র মোহিত উর রহমান শান্ত। পিতার সান্নিধ্যেই মুলত রাজনীতির বড় মাঠে বল নিয়ে গোল দেয়া তার শুরু এবং পিতার গুনাবলির সবটাই তাকে অলংকিত করে রেখেছে। তিনি এখন প্রজ্ঞাবান রাজনৈতিক ব্যক্তিত্ব, যার নামের পাশে আগামী সিটি কর্পোরেশনে মেয়র হিসাবে স্বপ্ন লালন করছে ময়মনসিংহের মহানগরবাসী। বিকল্পহীন এই নেতা বংশানুক্রমেই ময়মনসিংহ আওয়ামী লীগের বিশ্বস্ত কান্ডারী। আর প্রবীন গড়িয়ে রাজনীতির উত্তরসূরি হিসেবে জননেত্রী শেখ হাসিনা এখন দায়িত্ব দিচ্ছেন নবীনদের হাতে। উদাহারন সরূপ বলা যায়, গফরগাও আসনের সাবেক সাংসদ আলতাফ হোসেন গোলন্দাজের পুত্র সাংসদ ফাহমী গোলন্দাজ বাবেল ও ফুলপুর-তারাকান্দা আসনের সাবেক সাংসদ এম শামসুল হক এর পুত্র সাংসদ শরীফ আহমেদ (বর্তমানে প্রতিমন্ত্রী)। সংরক্ষিত মহিলা আসনের সাবেক সাংসদ জাহানারা খান এর পুত্র নান্দাইল আসনের সাংসদ আনোয়ারুল আবেদীন খান তুহিন।
ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় মোহিত উর রহমান শান্ত জনপ্রিয়তায় শীর্ষে। ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় চলমান জনমতে জনপ্রিয়তা ও গ্রহনযোগ্যতায় শীর্ষে থাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত আসন্ন ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে জনপ্রত্যাশিত প্রার্থী। জনশ্রুতি রয়েছে তিনি নির্বাচন করবেন। তবে কেন্দ্রীয় আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত।
পিতার মতো সারাজীবন আওয়ামী লীগের রাজনীতিতে উদারপন্থি নেতা হিসাবে রয়েছেন। দলের দুর্দিনে রাজপথ কাঁপিয়েছেন, কারানির্যাতিত হয়েছেন, খেয়েছেন অনেক মামলা ও জেল-জুলুম। সাবেক এই ছাত্রলীগ নেতা আওয়ামী লীগের রাজনীতির বলয়ে নিজ শ্রম ও মেধা খাটিয়ে নেতা-কর্মীদের কাছ থেকে পেয়েছেন অনেক ভালবাসা এবং আদায় করেছেন বিশ্বাসযোগ্যতা। শীর্ষে থাকা আস্থাভাজন এই নেতা তার নিজ কর্মদক্ষতায় সর্বস্তরের মানুষের কাছে তিনি খুবই জনপ্রিয়।
সূত্র জানায়, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের জনগন বহিরাগত কোন ব্যক্তি ও পলিটিক্সবাজ ব্যবসায়ীদের মেয়র হিসাবে দেখতে চায় না। মহানগরবাসী আশা করেন, আসন্ন ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মূল স্রােত ধারার রাজনীতিবিধ বা ত্যগী নেতাদের কেহ বিবেচিত হবে। সে হিসাবে মোহিত উর রহমান শান্ত অনেক এগিয়ে।
ময়মনসিংহের এই কিংবদন্তী নেতাকে আসন্ন ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে সাধারন জনগন মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে দাবি জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ও মহানগরের ৩৩টি ওয়ার্ডে আওয়াজ উঠেছে শান্তকে মেয়র হিসেবে দেখতে চাই। এটি মোহিত উর রহমান শান্তর আওয়ামী লীগের রাজনীতিতে অক্লান্ত পরিশ্রমের অবদানের জনস্বীকৃতি। আর এই জনপ্রত্যাশাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ষড়যন্ত্রকারীরা অপপ্রচার ও মিথ্যা সাজানো মামলা দিয়ে পরিকল্পিত ভাবে তার জনপ্রিয়তাকে কুলসিত করে ফায়দা লুটার চেষ্ঠা চালিয়ে যাচ্ছে। “যে জনপ্রিয়, সে তো জনপ্রিয় বটেই” জনশ্রুতি রয়েছে মোহিত উর রহমান শান্ত ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ময়মনসিংহ মহানগর আয়োজিত আনন্দ র্যালি’র পূর্বে আলোচনা সভায় মহানগরের নেতাদের বক্তব্য থেকে দাবি উঠেছে মহাগরের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্তকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে দেখতে চাই। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভোটাররাও মনে করেন মোহিত উর রহমান শান্ত’র বিগতদিনের রাজনীতিক কর্মকান্ড ও আওয়ামী লীগের র্দুদিনের ভূমিকার অবদান স্বরুপ জননেত্রী শেখ হাসিনা মূল্যায়িত করবেন এবং তাদের প্রত্যাশা বিবেচিত হবে।
ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে বিকল্পহীন হেভিওয়েট মেয়র প্রার্থী মোহিত উর রহমান শান্ত
Date:

