একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহ রেঞ্জ ভলিবল টুর্নামেন্ট- ২০২০ আয়োজন করেছে ময়মনসিংহ জেলা পুলিশ। এতে অংশগ্রহণ করেছে ময়মনসিংহ রেঞ্জের ৪ জেলার ৪টি দল।
শনিবার (৭ নভেম্বর) বিকেল ৪ টায় ময়মনসিংহ পুলিশ লাইন্সে ভলিবল-২০২০ টুর্নামেন্ট উদ্বোধন করেন প্রধান অতিথি রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ (বিপিএম) এবং অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ময়মনসিংহ পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান (পিপিএম-সেবা)। এসময় প্রধান অতিথি ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ খোলোয়ারদের উদ্দেশে বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি ড. মোঃ আক্কাছ উদ্দিন ভূঁঞা। এছাড়া পুলিশের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ময়মনসিংহ রেঞ্জের ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোণা জেলা পুলিশের চারটি দল নিয়ে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। গ্রুপ পর্বে প্রতিটি দল একবার করে মুখোমুখি হবে। গ্রুপ পর্বের মোট ৭ ম্যাচ খেলা শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলের মধ্যে আগামী মঙ্গলবার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী খেলায় ময়মনসিংহ ও জামালপুর জেলা দল অংশগ্রহণ করে। খেলায় ময়মনসিংহ জেলা দল ২-০ সেটে বিজয়ী হয়।

