ময়মনসিংহ রেঞ্জে’র বিপিএম,পিপিএম প্রাপ্তদের অভিনন্দন এবং ময়মনসিংহের এসপি ও ডিবি ওসি শ্রেষ্ঠ নির্বাচিত

Date:

সুমন ভৌমিকঃ ময়মনসিংহে সন্ত্রাস, জঙ্গী, মাদক ও চাঁদাবাজ নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ। আইন শৃংঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক ব্যবসায়ী, জুয়ারী গ্রেফতার ও অজ্ঞাত হত্যাকান্ডের রহস্য দ্রুত উদঘাটন করে অপরাধীদের আইনের আওতায় এনে সাহসিকতা ও দায়িত্বশীলতা পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়ায় ময়মনসিংহের সুযোগ্য পুলিশ সুপার মোঃ শাহ্ আবিদ হোসেন বিপিএম রেঞ্জে’র শ্রেষ্ঠ এসপি নির্বাচিত হয়েছেন।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার ওসি মোঃ শাহ্ কামাল আকন্দ পিপিএম (বার) জেলার চিন্নিত মাদক গডফাদারদের গ্রেফতার ও বিপুল মাদক উদ্ধার। আলোচিত ও অজ্ঞাত হত্যাকান্ডের দ্রুত রহস্য উদঘাটন এবং অপরাধীদের আইনের আওতায় আনায় সাফল্য স্বরুপ রেঞ্জে’র শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (ডিবি) নির্বাচিত হয়েছেন।

ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির সম্মেলন কক্ষে আজ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় জানুয়ারি/২০১৯ মাসের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভা সভাপতিত্ব করেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি বিপিএম। তিনি পুলিশের বিভিন্ন কাজের সাফল্যের অবদান স্বরুপ ৭ পুলিশ কর্মকর্তা ও এক চৌকিদারকে শ্রেষ্ঠত্বের পুরস্কার প্রদান করা হয়।

শ্রেষ্ঠ পুরস্কার প্রাপ্তরা হলেন, ময়মনসিংহ পুলিশ সুপার মোঃ শাহ্ আবিদ হোসেন বিপিএম(বার) শ্রেষ্ঠ পুলিশ সুপার, শেরপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম শ্রেষ্ঠ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার, ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার ওসি মোঃ শাহ্ কামাল আকন্দ পিপিএম (বার) শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক, নেত্রকোণার দুর্গাপুর থানার ওসি মোঃ মিজানুর রহমান শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক, নেত্রকোণার মোহনগঞ্জ থানার এসআই মোঃ জসিম উদ্দিন শ্রেষ্ঠ ওয়ারেন্ট নিষ্পত্তিকারী অফিসার, জামালপুর থানার এসআই রফিকুল ইসলাম শ্রেষ্ঠ ওয়ারেন্ট নিষ্পত্তিকারী অফিসার, ময়মনসিংহ ডিবির এসআই আলাউদ্দিন বাদল শ্রেষ্ঠ চোরাচালান ও মাদকদ্রব্য উদ্ধারকারী অফিসার এবং ১১ নং মোক্ষপুর ইউনিয়ন, ত্রিশাল থানা চৌকিদার আঃ সালাম শ্রেষ্ঠ চৌকিদার নির্বাচিত।

জানুয়ারি/২০১৯ মাসের মাসিক অপরাধ সভা শুরুতে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম-সেবা) ও প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম-সেবা) প্রাপ্তদের অভিনন্দন জানানো হয়।

বাংলাদেশ পুলিশ পদক বিপিএম-সেবা প্রাপ্তরা হলেন, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি জনাব নিবাস চন্দ্র মাঝি বিপিএম, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোঃ শাহ্ আবিদ হোসেন বিপিএম(বার), নেত্রকোণা জেলা পুলিশ সুপার জয়দেব চৌধুরী বিপিএম, জামালপুর জেলা পুলিশ সুপার মোঃ দেলোয়ার হোসেন বিপিএম,পিপিএম(বার)।

পিপিএম-সেবা প্রাপ্তরা হলেন, শেরপুর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম, নেত্রকোণা অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) এস এম আশরাফুল ইসলাম পিপিএম, ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার এসএ নেওয়াজী পিপিএম(বার), নেত্রকোণা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল পিপিএম, ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ মোঃ শাহ্ কামাল আকন্দ পিপিএম (বার)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান