একাত্তর বাংলাঃ রাজধানীর পুরান ঢাকায় একটি পানির কারখানায় অভিযান চালিয়ে আর্সেনিক পরীক্ষার মেশিন না থাকায় ১ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে আর্সেনিক পরীক্ষা না করেই ভুল ও মিথ্যা তথ্য দিয়ে আসছিল। এ অভিযোগের ভিত্তিতেই আজ তাদের জরিমানা করা হয়।
এদিকে (বৃহস্পতিবার ১৪) সকালে রাজধানীর বাড্ডায় অভিযান চালায় বিএসটিআই-এর ২০ সদস্যের দল। এ সময় রাস্তার পাশের বিভিন্ন দোকান থেকে মানহীন পানির জার জব্দ করে ধ্বংস করা হয়। ঝুঁকিপূর্ণ পানির বিরুদ্ধে বিএসটিআইয়ের বিশেষ অভিযানে এখন পর্যন্ত ২৬ প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

